দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা উপত্যকার বাইরে অবস্থানরত হামাস নেতাদেরও লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, হামাসের নেতাদের ‘শান্তিতে’ মৃত্যুবরণ করতে দেওয়া উচিত নয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, এক ভিডিও বিবৃতিতে কাটজ বলেন, ‘বিদেশে থাকা হামাস নেতারাও আমাদের টার্গেটে রয়েছেন।’
তিনি আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের কেউই যেন ‘নিজের বিছানায় শান্তিতে’ মারা যেতে না পারেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকেই হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।
২০২৫ সালে কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। সে সময় ইসরায়েলি কর্তৃপক্ষ এটিকে ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা’ হিসেবে উল্লেখ করেছিল।
ওই হামলায় কাতারের এক নাগরিক নিহত হন। হামলার ঘটনায় পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে দুঃখপ্রকাশও করেন।
সূত্র: আল-জাজিরা
/অ